ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ০:০৯:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ গ্রেপ্তার ১২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের কোনাবাড়ীতে আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ নারীসহ ১২জনকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। রোববার কোনাবাড়ী রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার খবর পেয়ে কোনাবাড়ী কাশিমপুর রোডের মাথায় রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। পরে অসামাজিক কার্যকলাপকালে ১২ নর-নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, মো. আশরাফুল আলম (৬০), মো. মমিন মিয়া (৩৫), মো. জাহিদ হোসেন (৩৭), মো. বাবুল ইসলাম (২৪), শিপলু চক্রবর্তী (৩৫), মো. জাহিদুল ইসলাম জিহাদ (১৯), মো. খালেদ হোসেন হিমেল (২২), মোছা. জাকিয়া সুলতানা পলি (২১), মোছা. মুক্তি (২৬), মোছা. শারমিন আক্তার(২০), মোছা. মনি আক্তার (২০), জান্নাতুল ফেরদৌস অহনা (১৮)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, তাদের সাথে হোটেলের দুই দালালকেউ আটক করা হয়েছে। সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।