গাজীপুরে টিম গ্রুপের স্কুল ইউনিফর্ম ও খাবার বিতরণ
গাজীপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৯ পিএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার
সংগৃহীত ছবি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে টঙ্গীর বিসিক হাজীর মাজার এলাকায় দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে স্কুল ইউনিফর্ম ও খাবার বিতরণ করেছে টিম গ্রুপ।
মঙ্গলবার সকালে টিম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান টিম এক্সেসরিজ লিমিটেডের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করেন স্থানীয় কাউন্সিলর গিয়াস সরকার। অনুষ্ঠানে টিম গ্রুপের মহাব্যবস্থাপক জনাব নূর-ই সাইফুল্লাহ ফয়সাল বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনে তাদের এই উদ্যোগ। স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা, দরিদ্রমুক্ত শিক্ষিত নতুন গড়তে টিম গ্রুপের এমন প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।’ এসময় টিম গ্রুপের ম্যানেজার এডমিন তানভীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রথমে হাজীর মাজার এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ শিক্ষার্থীকে টিম গ্রুপের তৈরি করা নতুন স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়। এরপর বঙ্গবন্ধু এবং তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। মোনাজাতের পর অত্র এলাকার দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এমন উদ্যোগের জন্য টিম গ্রুপকে সাধুবাদ জানান স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের পরিবার।
১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও জাতির পিতার সংগ্রামী জীবনকর্ম নিয়ে ভিডিও তথ্যচিত্র স্কুলের বাচ্চাদের সামনে প্রদর্শনের জন্য হাজীর মাজার বিদ্যালয়কে একটি টেলিভিশন দেয়া হয়। আর এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিবের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্থানীয়রা।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও










