ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২৩:৪৫:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

গাজীপুরে ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

গাজীপুরে ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত

গাজীপুরে ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত

গাজীপুরে ট্রাকের চাপায় প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করা করেছে পুলিশ।

আজ বুধবার কোনাবাড়ির পারিজাত ইউরিকো এঞ্জেল স্কুল গেট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান, কোনাবাড়ির ইউরিকো অ্যাঞ্জেল স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী রনি ছুটি শেষে গেট থেকে বের হওয়ার সময় বালু ভর্তি একটি ট্রাক শিশুটিকে চাপা পরে। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে জব্দ ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।