ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১২:২৫:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১০ এএম, ১৫ জুন ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় এ্যাপারেলস প্লাস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট কাজ করছে। বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে কারখানার সাততলা ভবনের চতুর্থ তলার কাটিং সেকশনে আগুন লাগে। ওই তলায় ফেব্রিক্স, কাটিং ও ফিউজিং মেশিনসহ বিভিন্ন ধরনের মালামাল রয়েছে। মুহূর্তেই আগুন সেকশনজুড়ে ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের খবরে শ্রমিকরা ভবন ছেড়ে নিচে নেমে আসতে পেরেছে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার এ্যাপারেলস প্লাস কারখানার সাততলা ভবনের কাটিং সেকশনে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তিনি আগুন লাগার কারণও তাৎক্ষণিক জানাতে পারেননি।