ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ১:৩৯:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

গাজীপুরে বোরকা কিনে না দেয়ায় নারীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৬ এএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরে বোরকা কিনে না দেয়ায় স্বামীর সাথে অভিমান করে এক নারী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। নিহত রোখসানা বেগম (২৫), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাদে খর্মা গ্রামের মনির হোসেনের স্ত্রী।

রোববার দুপুরে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা (নতুন বাজার) এলাকার আব্দুল আজিজের ভাড়া বাড়ি থেকে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের ভাই সোহেল জানান, শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে তার বোন রোখসানা বাড়িতে মা-বাবাকে বিষয়টি ফোন করে জানায়। রোববার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পাই সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাকিম বিল্লাহ মুনিম জানান, মনির হোসেন তার স্ত্রী রোখসানাকে নিয়ে ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা (নতুন বাজার) এলাকার আব্দুল আজিজের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। তাদের ঘরে চার মাসের একটি ছেলে সন্তান রয়েছে।

তিনি আরও জানান, নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডেকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করে থাকতে পারে।