ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৫:৪১:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১০ জুন ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ মণ্ডলপাড়া এলাকার আনোয়ার মণ্ডলের বাড়িতে বৃহস্পতিবার রাতে শিল-পাটা দিয়ে মাথায় আঘাতের পর শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করেছেন স্বামী। নিহত আকলিমা আক্তার (২২) ভোলা সদর উপজেলার রামদাসপুর গ্রামের মাহবুব আলমের মেয়ে।

এ ঘটনায় স্বামী আকবর আলীকে গ্রেপ্তার করে পুলিশ।  আকবর একই গ্রামের আমির হোসেনের ছেলে। স্বামী-স্ত্রী ৫ মে ঢাকার মিরপুর থেকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার আনোয়ার মণ্ডলের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করে আসছেন।

গত বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামী ঘুমন্ত স্ত্রী আকলিমাকে শিল-পাটা দিয়ে মাথায় আঘাত করে। এ সময়ে আকলিমা জেগে উঠলে স্বামী আকবর আলী আবার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

এই ঘটনাটি বাড়ির মালিক আনোয়ার মণ্ডল জানতে পেরে আকবর আলীকে আটক করেন। রাতেই খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করে স্বামী আকবর আলীকে গ্রেপ্তার করে।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মনিরুজ্জামান মনির জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী আকবর আলীকে গ্রেপ্তার করা হয়েছে।