গাড়ি দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৫ এএম, ২৪ মে ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
মাত্র এক দিন আগে ভারতীয় অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের মৃত্যু হয়। মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে এই অভিনেতার। এর মাঝেই প্রয়াত হয়েছেন ভারতের হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
চণ্ডীগড়ের কাছে এই গাড়ি দুর্ঘটনাটি ঘটে। পাহাড়ি রাস্তায় বাঁক নেয়ার সময় খাদে পড়ে যায় গাড়িটি। এসময় গাড়িতে তার সঙ্গে ছিলেন বৈভবীর হবু বর। মাত্র ৩২ বছরেই প্রয়াত এই অভিনেত্রী। তার দুর্ঘটনার কথা শুনে তড়িঘড়ি চণ্ডীগড়ের দিকে রওনা হয়েছেন অভিনেত্রীর ভাই।
শোনা যাচ্ছে, মুম্বাইতে নিয়ে আসা হচ্ছে তার দেহ। বৈভবীর সহ-অভিনেতা ও সিরিয়ালের প্রযোজক জেডি মাজেঠিয়া টুইট করে খবরটি জানান।
প্রযোজক জেডি মাজেঠিয়া লেখেন, আমি স্তম্ভিত খবরটা শুনে, সত্যি ভালো মনের মানুষ ছিলেন বৈভবী। যদিও নিজের যোগ্য জায়গা পাননি। প্রাণশক্তি ভরপুর একটা মানুষ, আমার কাছের একটা মানুষ। ও আমার স্মৃতিতে এখনও সারাভাইয়ের জ্যাসমিন হয়েই রয়েছে। জীবন যে ভীষণ অনিশ্চিত।
বৈভবীকে ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালের সিজন টু-তে দেখা গিয়েছিল। এ ছাড়াও বহু হিন্দি সিরিয়ালে কাজ করেছেন তিনি। যার মধ্যে ‘আদালত’, ‘সিআইডি’, ‘ক্যায় কসুর হ্যায় আমলা কা’ অন্যতম। ২০২০ সালে ‘ছপাক’ ছবিতে দীপিকা পাড়ুকোন ও বিক্রান্ত মাসির সঙ্গে দেখা গিয়েছিল তাকে।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











