গানের আসর ‘সুরের ছোঁয়া’য় মুগ্ধ শ্রোতা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০২ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার
ছবি : সংগ্রহ করা
শীতের রাতে সংগীত জগতের নানা ঘরানার গানের মূর্ছনায় এক অসাধারণ সংগীত সন্ধ্যায় মুগ্ধ হলো কয়েকশত শ্রোতা। কন্ঠ সংগীতের সুরের আবহের সঙ্গে ছিল নৃত্য পরিবেশনা। ‘সুরের ছোঁয়া’ শীর্ষক এই সংগীত সন্ধ্যা শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে।
জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে একাডেমির নিজস্ব কন্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের অংশগ্রহণে সঙ্গীত সন্ধ্যায় ২০টি গান ও দু’টি নুত্য পরিবেশনায় বিভিন্ন শিল্পীরা অংশ নেন।
এতে পরিবেশন করা হয়, দলীয় সংগীত, রবীন্দ্র সংগীত, আধুনিক সংগীত, লালন সংগীতসহ ২০টি গান । একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায়, একাডেমির সচিব ও প্রযোজনা বিভাগের পরিচালক ড. কাজী আসাদুজ্জামান এর তত্ত্বাবধানে এবং ইবনে রাজন’এর সমন্বয়ে ‘সুরের মুর্ছনা’র আয়োজন করা হয়।
বাংলা গানের কালজয়ী ‘ও আলোর পথযাত্রী..’ এবং ‘সোনায় বান্ধাইয়া নাও..’ গান দুটি দলীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হয় পরিবেশনা ।
এর পর শিল্পী মোহনা দাস পরিবেশন করেন রবীন্দ্র সংগীত ‘এতটুকু ছোঁয়া লাগে..’ এবং ‘তোমার খোলা হাওয়া..’ এবং ‘আজও মধুরও বাঁশি বাজে..’ ও ‘নয়ন শরশী কেন’ নজরুল সংগীত পরিবেশন করেন শিল্পী হিমাদ্রী রায়। শারমিন আক্তার ‘এমনি বরষা ছিল সেদিন..’ ও ‘হৃদয় কাদা মাটি কোন মুর্তি নয়..’ পরিবেশন করেন । শিল্পী আবিদা রহমান সেতু পরিবেশন করেন ‘কবিতা পড়ার প্রহর এসেছে’ এবং ‘বন্ধু রঙ্গিলা রঙ্গিলা..’ । ‘তখন তোমার একুশ বছর..’ এবং ‘বলছি তোমার কানে..’ পরিবেশন করেন শিল্পী সুচিত্রা রানী সুত্রধর। ‘কারো রবেনা এ ধন..’ এবং ‘তোমার দিলকি দয়া..’ পরিবেশন করেন শিল্পী রোকসানা আক্তার রুপসা। ‘ও যার নাম শুনিলে আগুন জ¦লে..’ এবং ‘ওরে তুই আমারে করলি পাগল..’ গেয়ে শোনান শিল্পী সরদার হীরক রাজা। ‘জীবনের এতগুলো দিন..’ এবং ‘ও ডাক্তার..’ গান পরিবেশন করেন শিল্পী আব্দুল্লাহেল-রাফি তালুকদার। ‘বাবা বলে ছেলে নাম করবে..’ এবং ‘আমায় ডেকোনা..’ গান দু’টি পরিবেশন করেন শিল্পী মো. সোহানুর রহমান।
‘বুকের ভিতর আকাশ নিয়ে..’ এবং ‘মঙ্গল হোক এই শতকে..’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন একাডেমির নৃত্যদল।
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







