ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২:৫০:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

গান গেয়ে কত টাকা পেলেন সেই রানু মণ্ডল!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ২৮ আগস্ট ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

স্টেশনের প্ল্যাট ফর্মে ঘুরে ঘুরে গান গেয়ে বেড়াতেন রানু মণ্ডল। তার জীবনের বাস্তবিক ঘটনা রীতিমতো তাক লাগাচ্ছে বিনোদন জগতে। ভারতের রানাঘাট স্টেশনে তার কণ্ঠে একাধিক গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে সাম্প্রতিককালে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিমেশ রেশমিয়ার সঙ্গে ‘তেরি মেরি’ গানটি গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন রানু। গানটি গাইতেই রাতারাতি ভাইরাল হয়ে যায়।

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, ‘তেরি মেরি’ গানটি গেয়ে ৬-৭ লাখ টাকা পেয়েছেন রানু মণ্ডল। তবে উচ্ছ্বসিত রানু মণ্ডল কিছুতেই ওই টাকা নিতে চাচ্ছিলেন না। শেষমেশ জোর করেই তার হাতে ওই টাকা তুলে দেয়া হয়েছে।

এছাড়া রানুকে নিয়ে নতুন সংবাদ ছড়িয়েছে; শোনা যাচ্ছে, রানুকে নাকি দেখা যাবে ‘বিগ বস’-এর ১৩তম সিজনে। বলিউড সুপার স্টার সালমান খানের জনপ্রিয় ও বিতর্কিত টেলি শো ‘বিগ বস’ আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। গুঞ্জন সত্যি হলে রানুর জীবন আরও পাল্টে যাবে। যদিও এ বিষয়ে এখনও শোয়ের নির্মাতারা কিছুই জানানি।

এ বিষয়ে মুখ খোলেননি রানু মণ্ডলও। বিগ বস সিজন-১৩ প্রতিযোগীদের তালিকায় জারিন খান, রাজপাল যাদব, চাঙ্কি পান্ডে, হিমেশ কোহল, মাহিমা চৌধুরীসহ একাধিক তারকার থাকার কথাও শোনা যাচ্ছে।

-জেডসি