গায়িকাকে খুনের হুমকি সালমান ভক্তের
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩০ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
বলিউড গায়িকা সোনা মহাপাত্রকে টুইটারে খুনের হুমকি দিয়েছিলেন অভিনেতা সালমান খানের এক ভক্ত। বুধবারের ঘটনা। তবে একদিন বাদেই অর্থাৎ বৃহস্পতিবার সোনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন সালমানের ওই ভক্ত। স্ক্রিন শট দিয়ে সেই টুইটটি নিজের সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন গায়িকা সোনা। তবে ওই ভক্তের নাম প্রকাশ করেননি তিনি।
কিন্তু সালমান খানের ভক্ত হঠাৎ একজন গায়িকাকে খুনের হুমকি দিতে গেলেন কেন? ঘটনা হচ্ছে, সালমানের ‘ভারত’ ছবিতে প্রথমে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। পরে তিনি এই ছবির কাজ ছেড়ে দেন। প্রিয়াঙ্কা সরে যাওয়াতে তার জায়গায় নায়িকা করা হয় সালমানের সাবেক প্রেমিকা হিসেবে পরিচিত ক্যাটরিনা কাইফকে।
এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সালমান খান মন্তব্য করেছিলেন, মার্কিন পপ গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের ব্যস্ততার কারণে ‘ভারত’ থেকে সরে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি সালমানের সেই মন্তব্যের সমালোচনা করেন গায়িকা সোনা মহাপাত্র। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেন, ‘প্রিয়াঙ্কার জীবনে ভালো কিছু করার অধিকার অবশ্যই আছে। তিনি যা করেন, তা নারীদের অনুপ্রেরণা দেয়।
সোনার এই পোস্টের পর থেকে সালমন অনুরাগীদের একাংশ তীব্র সমালোচনা শুরু করেন। সোশ্যাল মিডিয়ার ভাষায় যাকে বলে ‘ট্রোল’ করা। এমনই একজন অনুরাগী সরাসরি খুনের হুমকি দিয়ে বসেছেন সোনা মহাপাত্রকে। আর সেটার স্ক্রিনশট দিয়ে সবাইকে দেখান সোনা নিজেই। সেই স্ক্রিনশটে লেখা ছিল, ‘সালমানের ব্যাপারে আবার খারাপ কিছু বললে বাড়িতে গিয়ে খুন করে আসব। এটা প্রথম এবং শেষ সতর্কতা।’
স্ক্রিনশট শেয়ার করে সোনার মন্তব্য, ‘খারাপ ব্যবহারের ‘হিরো’র অনুগামীরা এই ধরনের মেইল নিয়মিত পাঠাচ্ছেন।’ এই গায়িকা বরাবরই সালমানকে নিয়ে উচ্ছ্বসিত নন। এর আগেও তিনি বলিউড ভাইজানের সমালোচনা করেছেন। পাল্টা সমালোচিতও হয়েছেন। তবে এবার বিষয়টি খুনের হুমকির পর্যায়ে পৌঁছাল। এই মুহূর্তে সালমন ও ক্যাটরিনা ‘ভারত’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত। তার মাঝেই সোশ্যাল মিডিয়ায় এমন বিতর্কের জন্ম।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







