গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ইরানে ২০২৪ সাল থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক থাকা ইরানীয়-আমেরিকান নাগরিক ডেনা কারারি (৫৩) মুক্তি পেয়েছেন। তাকে দেশটি ছেড়ে যাওয়ার অনুমতি দিয়েছে তেহরানের কর্তৃৃপক্ষ। এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কারারির যুক্তরাষ্ট্রভিত্তিক আইনজীবী জ্যারেড জেনসার।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ওই দাবি করেন। ট্রাম্প জানান, কারারিকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল এবং তিনি এখন নিরাপদে ইরানের বাইরে আছেন। একই সঙ্গে তিনি এ ঘটনাকে ইরানের পক্ষ থেকে একটি সদিচ্ছার পদক্ষেপ বলে উল্লেখ করেন।
কারারির মুক্তির ঘটনা এমন সময় ঘটল, যখন দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা অব্যাহত রেখেছে।
আইনজীবী জ্যারেড জেনসার জানান, যুদ্ধের মধ্যেও কারারির ইরান ত্যাগ করতে পারা একটি ছোট অলৌকিক ঘটনা। তিনি আরও বলেন, গত সপ্তাহে কারারি গুরুতর হৃদ্রোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হন, যা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দেয়।
ট্রাম্প তার মুক্তির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে জেনসারের ভাষ্য অনুযায়ী, ডেনা কারারি বর্তমানে যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছেন এবং তাকে দেশে ফিরিয়ে আনতে সহায়তার জন্য তিনি ট্রাম্প প্রশাসনের প্রশংসা করেছেন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন











