গুলতেকিনের স্বামী আফতাব মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৯ পিএম, ৪ জুলাই ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব একইসঙ্গে কবি-লেখক হিসেবে পরিচিত আফতাব আহমদ আর নেই। সোমবার (৩ জুলাই) রাত ১০টার দিকে বনানীর ইয়র্ক হাসপাতালে তিনি মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, হৃদরোগসহ একাধিক জটিল রোগে আক্রান্ত ছিলেন আফতাব আহমদ। গত তিন মাস থেকে গুরুতর অসুস্থ ছিলেন তিনি।
কবির স্বজন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা ফেসবুকে লিখেছেন, ‘লেখক, কবি, সাবেক অতিরিক্ত সচিব, আমার স্ত্রীর কাজিন আফতাব আহমেদ আর নাই। কিছুক্ষণ আগে বনানীর ইয়র্ক হাসপাতালে মারা গেছেন। প্রজ্ঞাবান মানুষ ছিলেন আফতাব ভাই।’
জানা গেছে, রাতে তার মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা হবে। তাকে কোথায় দাফন করা হবে, তা আজ (মঙ্গলবার) জানা যাবে।
আফতাব আহমেদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় ১০ বছর আগে। তার একমাত্র সন্তান লন্ডনে লেখাপড়া করছেন।
প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালের অক্টোবরে তিনি প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। তিনি অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন।
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট