ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১২:১৮:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

গৃহশিক্ষকের কাছে শ্লীলতাহানির কথা জানালেন মধুরিমা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ২৩ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ছোটবেলার ভয়াবহ এক স্মৃতির কথা শেয়ার করলেন বলিউড এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রী মধুরিমা তুলি। সম্প্রতি ‘ছপাক’ সিনেমার জন্য দীপিকা ও যাকে কেন্দ্র করে গল্প, সেই লক্ষী আগরওয়াল এসেছিলেন বিগ বসের ঘরে। সেখানেই নিজেদের জীবনের নানা অজানা তথ্য মেলে ধরেছিলেন প্রতিযোগীরা।

ঠিক কী হয়েছিল মধুরিমার সঙ্গে? তার কথায়, “যে ব্যক্তি আমার শ্লীলতাহানি করতেন তিনি আমার গৃহশিক্ষক। তখন আমি খুবই ছোট।”

অজানা তথ্য জানাতে মধুরিমা বলেন, “আমি আর আমার ভাই একইসঙ্গে ওর কাছে পড়তাম। বহু বার সেই ব্যক্তি আমায় অশালীন ভাবে শরীরের বিভিন্ন জায়গায় ছোঁয়ার চেষ্টা করতেন। ভাই থাকত বলে হয়ত নিজেকে কিছুটা গুটিয়ে রাখত। এ রকম বেশ কয়েক বার চলার পর আমি বাবা-মাকে গোটা ঘটনাটি জানাই।”

প্রসঙ্গত, সে সময় বাবা-মা’কে পাশে পেয়েছিলেন মধুরিমা। ওই ঘটনার আকস্মিকতায় এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন মধুরিমা যে পড়ায় মন বসাতে পারতেন না। স্কুলেও প্রভাব পড়েছিল। শিক্ষকেরা ভাবত ইচ্ছে করে পড়াশুনা করছেন না তিনি। দোষারোপ করত তাঁকে। ভিতরে শেষ হয়ে যাচ্ছিলেন ক্রমশই। সেই ঘটনার অভিঘাত থেকে নিজেকে মুক্ত করতেই ওড়িশা থেকে সপরিবারে দেহরাদূনে চলে যান মধুরিমা। নতুন করে জীবন শুরু করেন।

-জেডসি