ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১:০২:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

গেহরাইয়া-র আলিশার সাথে নিজের মিল পেলেন দীপিকা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৫ পিএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ত্রিকোণ প্রেমের ছবিতে নিজের চরিত্র নিয়ে মুখ খুললেন বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।সদ্য প্রকাশ্যে এসেছে শকুন বত্রা বহু প্রতীক্ষিত ছবি ‘গেহরাইয়া’-এর টিজার। ২ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলারে সিদ্ধান্ত চতুর্বেদী ও দীপিকা পাড়ুকোনের মাখোমাখো রসায়ন নজর কেড়েছে সিনে প্রেমীদের। 

ট্রেলারে বোঝা যাচ্ছে, ছবিতে দীপিকার চরিত্র প্রেম, ক্ষতি এবং যন্ত্রণার সঙ্গে ক্রমশও আসটে-পিসটে জড়িয়ে আছে। ত্রিকোণ-প্রেম-পরকীয়া নিয়ে সম্পর্কের জটিল ধাঁধার ইঙ্গিতে মিলেছে। ছবিতে নিজের চরিত্র নিয়ে মুখ খুললেন দীপিকা।

ট্রেলারের শুরুতেই দেখা গেছে আলিশা (দীপিকা) এবং করণের (ধৈর্য্য) অসুখী দাম্পত্যের ঝলক। আলিশার দমবন্ধ জীবনে দমকা বাতাস হয়ে প্রবেশ করবে জায়েন (সিদ্ধান্ত)। সম্পর্কে আলিশার তুতো বোন টিয়া (অনন্যা)-র হবু বর সে। তবে ভালোবাসার আগুন কিন্তু দু-তরফা। শুরু থেকেই অসম বয়সী আলিশার প্রতি টান জায়েনের। পরিবার, সমাজ সবকিছুকে ভুলে পরস্পরের ঘনিষ্ঠ হয়ে ওঠে তারা দুজনে।

ছবির ট্রেলার লঞ্চের প্রেস কনফারেন্সে হাজির ছিলেন দীপিকা। আলিশা সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, 'গেহরাইয়া' ছবিতে চরিত্রটা তার কাছে ভীষণ কাছের। এতদিনের পর্দায় যেসব ধরণের চরিত্রে অভিনয় করেছিলেন, তাদের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্রগুলির মধ্যে একটি।

অভিনেত্রীর মন্তব্য, ‘আমি বলতে চাই এই চরিত্রটি সাহসী, অনেক বেশি বাস্তব এবং খুব দুর্বল, নগ্ন (আবেগগতভাবে) এবং পর্দায় এটি করতে মনের অনেক গভীর থেকে বার করতে হয়েছিল। এই রকম চরিত্র আগে আমাকে কখনও দেখা যায়নি। এবং আলিশার সঙ্গে আমার জীবনেরও বেশ খানিকটা মিল রয়েছেন। মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলোর সঙ্গে একসময় মোকাবিলা করতে হয়েছিল আমাকে। তাই আমার মনে হয় এগুলো অনেক গভীর জায়গা থেকে এসে পর্দায় একেবারে জড়ো হয়েছে’। 

এই ছবিতে থাকছেন নাসিরুদ্দিন শাহ, রজত কাপুরের মতো অভিনেতারাও। করণ জোহরের ধর্মা প্রোডাকশন এবং ভায়াকম ১৮ যৌথভাবে প্রযোজনার দায়িত্ব সামলেছে এই ছবির। আগামী ১১ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাবে ‘গেহরাইয়া’।