ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ২২:৫৩:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

গোপালগঞ্জে কর্মসংস্থানের জন্য ১০ ভিক্ষুক পেল প্রায় ৪ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৩ এএম, ১৮ মে ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জ শহরের ১০ ভিক্ষুককে বিকল্প কর্মসংস্থানের  ৩ লাখ ৭৫ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ৯টায়  সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান বাস্তবায়ন কর্মসূচির আওতায় শহর সমাজসেবা অফিসের পক্ষ থেকে এসব অনুদানের টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের  আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের  উপ-পরিচালক মো. হারুন অর রশীদ, গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ফারহানা নাসরিন, গোপালগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্দুল জলিল খান, আলিমুজ্জামান বিটু প্রমুখ।

গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের  সমাজসেবা কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, এ টাকা দিয়ে ভিক্ষুকরা মুদি, ফল, চা,  কাপড়ের  ব্যবসা ও ছাগল পালন করবেন। সংশ্লিষ্ট ওয়র্ডের ১০ কাউন্সিলর ভিক্ষুকদের এ বিকল্প কর্মসংস্থান কার্যক্রম মনিটরিং করবেন। 

তিনি বলেন, এর মধ্য দিয়ে  ভিক্ষুকদের পুনর্বাসন করা হচ্ছে। তারা ব্যবসা বাণিজ্য করে পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন আমরা এটা প্রত্যাশা করি ।