গোপালগঞ্জে ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
গোপালগঞ্জের সদর উপজেলার সাহাপুর ইউনিয়নে দশম শ্রেণির এক ছাত্রীকে পরিত্যক্ত ইটভাটার ঝোঁপের মধ্যে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধীমান বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে গোপালগঞ্জ সদর থানার বৌলতলী ফাঁড়ির ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৩ এপ্রিল) এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন। গত ২৯ মার্চ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মামলায় অভিযুক্ত আসামিরা হলেন, একই এলাকার রবি বলের ছেলে সাগর বল, বিমল গাইনের ছেলে বিক্রম গাইন, হারাধন মিস্ত্রির ছেলে নয়ন মিস্ত্রি, সুবোধ বলের ছেলে শুভংকর বল (নাটু), সুবাস বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস, রুপ চাঁদ বিশ্বাসের ছেলে ধীমান বিশ্বাস।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী কেনাকাটার জন্য বাড়ি থেকে হেঁটে বাজারে যাচ্ছিল। পরিত্যক্ত ইটভাটার কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল যুবক তাকে জোরপূর্বক ইটভাটার ঝোঁপের মধ্যে নিয়ে যায়। এ সময় তিন যুবক দলবেঁধে তাকে ধর্ষণ করে। অপর তিন যুবক সহযোগিতা ও ধর্ষণের ভিডিও ধারণ করে। এ ঘটনা কাউকে বললে ধারণ করা ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হবে বলে তারা হুমকি দেয়।
গোপালগঞ্জ সদর থানার বৌলতলী ফাঁড়ির ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন বলেন, এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। ধর্ষণের সহযোগী ধীমান বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব