ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৪:০১:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

গোপালগঞ্জে দুস্থ শিশুরা উপহার পেলো ঈদের পোশাক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৯ পিএম, ২৩ জুন ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেনের উদ্যোগে ৭৪টি দুস্থ শিশু ঈদের পোশাক  পেয়েছে। ঈদ উপহার হিসেবে সরকারি শিশু পরিবারের প্রত্যেক শিশুর হাতে একটি করে ব্লেজার, স্যুট ও কোটি তুলে দেন অতিথিরা।
পোশাক বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন- গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন- গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন। সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন-আর-রশীদের সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে (সাড়ে ৮টা) সরকরি শিশু পরিবারে অনুষ্ঠিত পোশাক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, সরকরি শিশু পরিবারের উপ-তত্ত্ববধায়ক আল আমিন ও দুস্থ শিশুরা বক্তব্য রাখেন।
সরকারি শিশু পরিবারের শিশুরা দামী এই পোশাক পেয়ে খুবই উচ্ছ্বসিত ও অনন্দিত।
শিশু পরিবারের শিশু সজল মোল্লা ও সজিব শেখ বলে, এত সুন্দর ও দামী পোশাক আগে আমাদের কেউ দেয়নি। এই পোশাক পেয়ে আমরা খুবই খুশি। এই পোশাক পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পৌর মেয়র শেখ রকিব হোসেনের জন্য দোয়া-মোনাজাত করবো।