গোপালগঞ্জে মাছের উৎপাদন এক দশকে বেড়েছে প্রায় ৩ গুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩০ পিএম, ২৬ আগস্ট ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ জেলায় মাছের উৎপাদন গত এক দশকে ৩ গুন বেড়েছে। খাল, বিল, জলাভূমি ও নদী বেষ্টিত এই জেলার ৫ উপজেলায় মৎস্য অধিদপ্তরের তত্ত্ববধানে মিঠা পানির মাছ চাষ সম্প্রসারিত হচ্ছে। এ কারণে প্রতি বছরই মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে এই সেক্টরে জেলার অন্তত ৬০ হাজার মানুষের কর্ম সংস্থানের সৃষ্টি হয়েছে। মৎস্য চাষ বৃদ্ধি পাওয়ায় জেলার গ্রামীণ অর্থনীতি অনেকটাই চাঙ্গা।
জেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে, গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় ২২৯ টি বিল ও জলাভূমি, ১০ টি নদী, ৬টি বাওড় ও ৩৩৪ টি খাল রয়েছে। এসব উৎস হতে ২০১১ সালে ১৪ হাজার ২২৯ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। ২০২১ সালে জেলায় ৪১ হাজার ৯ শ’১৩ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। সেই হিসেবে বিগত ১ দশকে জেলায় মাছের উৎপাদন বেড়েছে প্রায় তিনগুন। ২০২১ সালে খাল,বিল, নদী ও বাওড়ে ১০ হাজার মেট্রিক টন পুঁটি, ট্যাংরা, শৈল, মাগুর, কই, শিং, টাকি, খলিশা, গজার, রুই, কাতলা, বোয়াল, আইড়, চিংড়ি, ইলিশ, নান্দেল সহ বিভিন্ন প্রজাতির মাছ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়েছে। ১৯ হাজার ৩৫০টি বেসরকারি পুকুর ও ১৩২টি সরকারী খাস পুকুরে ১৭ হাজার ১৫৮ জন খামারী ৩১ হাজার ২ শ’ মেট্রিক টন রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, তেলাপিয়া,গ্রাসকার্প, কই, শিং, পাবদা,গুলশা ট্যাংরা, উৎপাদন করেন। এছাড়া ২ হাজার ৩৭৫ চিংড়ি ঘেরে ১০০০ খামারী ১ হাজার ৭শ’ ১৩ মেট্রিক টন চিংড়ি উৎপাদন করেন। সব মিলিয়ে জেলায় ২০২১ সালে ৪১ হাজার ৯ শ’১৩ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। প্রতি কেজি মাছ গড়ে ২ শ’ টাকা দরে খামারী ও মৎস্যজীবীরা বিক্রি করেন। সে হিসেবে এ জেলায় ৮ শ’ ৩৮ কোটি ২৬ লাখ টাকার মাছ উৎপাদিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী বলেন,জেলার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, সদর, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার বিশাল এলাকা জলাভূমি বেষ্টিত। এসব এলাকায় মাছ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে মৎস্য চাষিরা মাছ চাষ সম্প্রসারণ করছেন। বিগত ১ দশকে এই জেলায় মাছের উৎপাদন প্রায় ৩ গুন বেড়েছে। জলাভূমি এলাকার জমির মালিকরা মাছ ও ধান চাষের ওপর জোর দিয়েছে। তারা জমিতে ঘের তৈরী করে বর্ষা মৌসুমে মাছ চাষ করছেন। আর শুস্ক মৌসুমে ধান চাষ করছেন। এছাড়া ঘের পাড়ে সবজির আবাদ করে অতিরিক্ত আয় করছেন। অনেকে আবার সারা বছর মাছ চাষ করছেন। এতে মৎস খামরীর আয় বৃদ্ধি পাচ্ছে। মৎস্য খামারে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে জেলার ৪৩ হাজার প্রান্তিক জনগোষ্ঠীর।
গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামের মৎস্যচাষী হাফিজুর রহমান বলেন, আমি মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছি। আমরা বিলের শ্যাওলা , গমের ভুষি ও চালের কুড়া দিয়ে কার্প জাতীয় মাছ চাষ করি। তাই আমাদের মাছের স্বাদ নদী বা বিলের মাছের মতই। সারাদেশে আমাদের মাছের ব্যাপক চাহিদা রয়েছে। মাছ চাষ লাভজনক ব্যসায় পরিণত হয়েছে। এ কারণে আমি প্রতি বছরই মৎস্য অধিদপ্তরের প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগিতায় মাছ চাষ সম্প্রসারণ করছি। আমর মাছ চাষের সাফল্য দেখে অনেকেই মাছ চাষে ঝুঁকছেন।
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি




