গোল করেই প্রেমিককে বিয়ের প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০০ এএম, ৯ জুলাই ২০২২ শনিবার
ফাইল ছবি
খেলার মাঠের মানুষ তারা। দিনের বেশি ভাগ সময়ই কেটে যায় মাঠে! তাইতো তাদের যাপিত জীবনের অনেক কিছুই ঘটে এখানে। এই যেমন এবার চমকপ্রদ এক ঘটনার দেখা মিলল নারী হকি বিশ্বকাপে। যেখানে গোল করার পরেই প্রেমিককে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন চিলির খেলোয়াড় ফ্রান্সিসকা তালা!
নেদারল্যান্ডসের বিপক্ষে চলতি নারী হকি বিশ্বকাপের ম্যাচে চিলির হয়ে গোল করেন ফ্রান্সিসকা। তারপরই তার জীবনে ঘটে মনে রাখার মতো এক ঘটনা। ২৬ বছর বয়সী চিলির খেলোয়াড় ম্যাচ শেষে সাক্ষাৎকারে সেটিই জানালেন। অবশ্য তিনি তার চিলির সতীর্থদের সাথে একটি প্রাক-ম্যাচ বাজি রেখেছিলেন- যে তিনি তার প্রেমিককে প্রস্তাব দেবেন যদি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে গোল করতে পারেন!
হকি বিশ্বকাপের নকআউট পর্বে পা রাখার জন্য নেদারল্যান্ডস ম্যাচটি ৩-১ তে জেতায় চিলির ফ্রান্সিসকা তার সেই বাজি রক্ষা করেন। চিলির এই হকি তারকা বলছিলেন, ‘দেখুন, আমি সব মেয়েদের সঙ্গে বাজি রেখেছিলাম। আমি যদি নেদারল্যান্ডসের বিপক্ষে একটি গোল করি তবে আমি আমার প্রেমিককে বিয়ে করব, তাকে বিয়ের প্রস্তাব দেবো। এই বলে আমি বাজি ধরেছিলাম।’
কথা রেখেছেন তিনি। গোল করার পরে সাইড লাইনে গিয়ে নিজের প্রেমিককে ডাকেন ফ্রান্সিসকা। তারপরই বিয়ের প্রস্তাব দেন তিনি। আবেগপ্রবণ হয়ে পড়েন তারা দু'জনই। গোটা মাঠের দর্শকদের সামনেই জড়িয়ে ধরেন আর একে অপরকে চুম্বনে সিক্ত করেন। চিলির খেলোয়াড় ফ্রান্সিসকা তালার এই ভিডিও ভাইরাল হয়ে যায় এরপরই। এমন ঘটনা মাঠে সত্যিই বিরল!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






