গ্রাম্পিয়ান্স ট্রফি থেকে নাম সরিয়ে নিলেন আন্দ্রেস্কু
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট গ্র্যাম্পিয়ান্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিনাকা আন্দ্রেস্কু। এক বছরেরও বেশি সময় ধরে ইনজুরির সাথে লড়াই করে কোর্টে ফেরার একটি সম্ভাবনা দেখা দিলেও শেষ পর্যন্ত এই আসরে খেলছেন না বিশ্ব র্যাঙ্কিংয়ে আট নম্বরে থাকা এই কানাডিয়ান তরুণী।
আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনের মাধ্যমে ১৫ মাসের অনুপস্থিতি কাটিয়ে কোর্টে ফেরার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন আন্দ্রেস্কু।
আজ বুধবার থেকে মেলবোর্ন পার্কে শুরু হতে যাওয়া গ্র্যাম্পিয়ান্স ট্রফিতে ২০ বছর বয়সী আন্দ্রেস্কুর শীর্ষ বাছাই হিসেবেই কোর্টে নামার কথা ছিল। কিন্তু অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন শেষে সতর্কতার অংশ হিসেবেই তিনি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
এক বিবৃতিতে বিয়ানকা আন্দ্রেস্কু জানিয়েছেন, দুই সপ্তাহের কোয়ারেন্টাইন শেষে অবশেষে কোর্টে ফেরার বিষয়টি আমি বিবেচনা করছিলাম। বিষয়টি নিয়ে আমি আমার দলের সাথে আলোচনা করেছি। তাদের সিদ্ধান্ত অনুযায়ী এই সপ্তাহটি গ্র্যাম্পিয়ান্সে না খেলে বরং অনুশীলনে ব্যস্ত থাকাটাই ভালো মনে হয়েছে।
২০১৯ সালের অক্টোবরে ডব্লিউটিএ ফাইনালে বাম হাঁটুর ইনজুরিতে পড়ে কোর্টের বাইরে চলে গিয়েছিলেন এই কানাডিয়ান। ওই বছরই ফ্ল্যাশিং মিডোতে সেরেনা উইলিয়ামসকে সরাসরি সেটে পরাজিত করে ক্যারিয়ারের প্রথম ইউএস ওপেন জয় করে হইচই ফেলে দিয়েছিলেন আন্দ্রেস্কু। কিন্তু ইনজুরির কারণে প্রায় বছর খানেকের জন্য তাকে কোর্ট থেকে ছিটকে যেতে হয়।
আন্দ্রেস্কুর অনুপস্থিতিতে গ্র্যাম্পিয়ান্স ট্রফিতে শীর্ষ বাছাই হিসেবে খেলতে নামবেন বিশ্বের ১২ নম্বর খেলোয়াড় বেলিন্ড বেনসিস।
-জেডসি
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার