ঘরমুখী মানুষের ঈদ কাটছে ফেরিঘাটে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ১ আগস্ট ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
ঢাকা-আরিচা মহাসড়ক ও ফেরিঘাটে প্রায় ২০ ঘণ্টা আটকে থাকার পরও ঈদে ঘরমুখো মানুষ বাড়ি যেতে পারেনি। তাই বাধ্য হয়ে আজ শনিবার ঈদুল আজহা কাটাতে হচ্ছে ফেরিঘাটেই।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার রাজধানী থেকে বাড়ি ফিরতে শুরু করে। শুক্রবার ঈদের আগের দিন হওয়ায় ঢাকা ছাড়েন অনেকেই। তবে সন্ধ্যার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ। পদ্মার তীব্র স্রোতের কারণে পদ্মাসেতুর কনস্ট্রাকশান ইয়ার্ডের কিছু অংশ বেশ কিছু মালামাল নদীতে ডুবে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন শিশু, নারী ও বৃদ্ধ মানুষজন।
এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ হওয়ার পর থেকে সারি সারি গাড়ির চাপ বাড়তে থাকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। এর ফলে পাটুরিয়া ঘাটে গাড়ির চাপ দীর্ঘ হতে থাকে।
রাজবাড়ীর পুলক হাসান বলেন, আশুলিয়ার পোশাক কারখানায় চাকরি করি। বৃহস্পতিবার থেকে ছুটি শুরু হয়েছে। সহকর্মী যারা ছিলো, সবাই বাড়ি ফিরেছে। কিন্তু বিপাকে পড়েছি আমরা ঈদের আগের ভিড় বা যানজট কম হবে বলে রওয়ানা করেছি। এখন বড়ই বিপদে পড়েছি। বাড়িতে যাওয়া হয়নি। এমন ঈদ কখনো হয়নি।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বাড়ি ফেরা মানুষদের চাপ বেড়েছে। তাই মানুষের লাঘবে যানবাহন পারাপারের জন্য ১৪টি ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।
মানিকগঞ্জের ডিসি এস এম ফেরদৌস বলেন, আজ দুপুর ১২টার পর স্বাভাবিক হবে ফেরি পারাপার। বিআইডব্লিউটিসির পাশাপাশি তিনি ও তার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, আনসার ও দমকল বাহিনীর সদস্যরা ঘাটে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
-জেডসি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা



