ঘরমুখো মানুষ, সাভার মহাসড়কে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৪ পিএম, ১৬ জুলাই ২০২১ শুক্রবার
ঘরমুখো মানুষ, সাভার মহাসড়কে তীব্র যানজট
রাজধানী ছাড়িয়ে সাভারের সীমানায় পা রাখতেই পথে পথে ভোগান্তি আর তীব্র যানজটের কবলে পড়তে হচ্ছে যাত্রীদের। গাবতলী থেকে সাভার পৌঁছাতে সময় লাগছে দুই থেকে আড়াই ঘণ্টার বেশি।
সড়কের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট এবং ধীর গতির কারণে সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে বাইপাইল পর্যন্ত পৌঁছাতে সময় লেগে যাচ্ছে এক থেকে দেড় ঘণ্টা। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় গাড়িতে আটকে থাকায় চরম ভোগান্তির মুখে পড়েছেন ঈদে ঘরে ফেরা যাত্রীরা।
সাভার ট্রাফিক বিভাগের ইনচার্জ আব্দুস সালাম জানান, করোনা সংক্রমণ রোধে সারা দেশে কঠোর বিধিনিষেধ শেষে ঈদুল আজহা উপলক্ষে ৮ দিনের জন্য বিধিনিষেধ শিথিল করার দ্বিতীয় দিনে ব্যক্তিগত যানবাহন ও দূরপাল্লার বাস এমনকি ট্রাকে করে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ।
সড়ক মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ সেইসঙ্গে সড়ক সম্প্রসারণে উন্নয়ন কাজ চলমান থাকায় এমনিতেই সড়কে ধীরগতির তার সঙ্গে তীব্র যানজট যুক্ত হওয়ায় ভোগান্তি আরও বেড়ে গেছে।
এদিকে ঢাকামুখী রাস্তা ফাঁকা থাকলেও বিপরীতে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় আটকে পড়া যাত্রী বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি চরমে উঠেছে।
বগুড়াগামী যাত্রী সোহেল রানা জানান, গাবতলী থেকে সাভার আসতেই সোয়া তিন ঘণ্টা লেগেছে। আর আরেকজন আত্মীয় একইভাবে আটকে আছে সাভারের বাইপাইলে।
শাহনাজ বেগম নামে ঠাকুরগাঁওগামী একজন যাত্রী বলেন, ‘ঈদের আগে এই যানজট এখন আমাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে।’
সড়কের বিভিন্ন পয়েন্ট করে দেখা গেছে ঢাকামুখী রাস্তাটি একদিকে ফাঁকা অন্যদিকে বিভিন্ন পয়েন্টে যান চলাচল ঘণ্টার পর ঘণ্টা ধরে স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক সদস্যদের।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











