ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২২:১৫:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

ঘুমন্ত স্বামী-স্ত্রীর ওপর পেট্রোল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নওগাঁর পত্নীতলা উপজেলার আমদাদপুর কমলাবাড়ি গ্রামে দুর্বৃত্তের ছোড়া আগুনে দগ্ধ হয়েছেন স্বামী-স্ত্রী। অগ্নিদগ্ধ দুজনের অবস্থাই আশঙ্কাজনক। ইতোমধ্যে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে পত্নীতলা থানার ওসি শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে। তবে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- রিপন (২৪) ও তার স্ত্রী হালিমা (২০)।

স্থানীয়রা জানান, রিপন ও তার স্ত্রী হালিমা প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমাতে যান। এ সময় বাড়ির পেছন থেকে ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা পেট্রোল মিশ্রিত আগুন ঘরের মধ্যে ছুড়ে মারে। পরে আগুন মুহূর্তের মধ্যেই ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় শরীরে আগুন ধরলে স্বামী-স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে স্থানীয়রা তাদেরকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ সময় চিকিৎসকরা অগ্নিদগ্ধদের প্রাথমিক চিকিৎসা দিয়ে, উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ বলেন, অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের ৭০ থেকে ৮০ ভাগ ঝলসে গেছে।

এ বিষয়ে পত্নীতলা থানার ওসি শামসুল আলম জানান, বুধবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।