ঘূর্ণিঝড়ের নাম ‘মিধিলি’, কে রাখলো এ নাম জেনে নিন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৯ পিএম, ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার
ঘূর্ণিঝড় ‘মিধিলি’।
বাংলাদেশের দিকে ধেয়ে এসেছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের বুকে ‘জন্ম’ নিয়ে মিধিলি ‘রওনা’ দিয়ে চলে আসে বাংলাদেশে।
প্রশ্ন দেখা দিয়েছে, এই ঘূর্ণিঝড়ের নাম মিধিলি কেন? কে বা দিয়েছে এ নাম। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
বৃহস্পতিবার পর্যন্ত হাওয়া অফিসের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে ঘূর্ণিঝড়ের কোনও নাম ঘোষণা করা হয়নি। নিয়ম অনুযায়ী, সাগরে তৈরি কোনও ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হলে তবেই আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা করা হয়। সেই মতো শুক্রবার ভোরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরেই নামকরণ হয়েছে সেই ঝড়ের।
‘মিধিলি’ নামটি মলদ্বীপের দেওয়া। উচ্চারণ অনুযায়ীও ঘূর্ণিঝড়ের নাম মিধিলি-ই।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিধিলি নামের অর্থ হল বিশাল গাছ, অর্থাৎ মহীরুহ। কেউ কেউ বলছেন এর অর্থ তেজ।
২০২০ সালে মৌসম ভবনের তালিকাভুক্ত ১৬৯টি ঘূর্ণিঝড়ের মধ্যে একটির নাম দেওয়া হয় মিধিলি। ঘূর্ণিঝড়ের নামের তালিকা তৈরির সিদ্ধান্ত ২০১৯ সালের এপ্রিলে আন্তর্জাতিক আবহাওয়া দফতর (ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট)-এ গৃহীত হয়েছিল।
ঘূর্ণিঝড় আমফানের পর থেকে আরব সাগর এবং বঙ্গোপসাগর, অর্থাৎ উত্তর ভারত মহাসাগরে তৈরি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য এই তালিকা প্রস্তুত করা হয়।
তালিকায় ১৩টি সদস্য দেশের প্রতিটি দেশ ১৩টি করে নাম যোগ করেছে। মোট ১৬৯টি নাম। ১৩টি ঘূর্ণিঝড়ের পরে যখন প্রথম তালিকা সম্পূর্ণ শেষ হবে, তখন দ্বিতীয় তালিকা থেকে নামকরণ শুরু হবে।
প্রথম তালিকা ইতিমধ্যেই শেষ হয়েছে। সেই তালিকার প্রথমে ছিল ঘূর্ণিঝড় ‘নিসর্গ’-এর নাম। নাম দিয়েছিল বাংলাদেশ। প্রথম তালিকার শেষে ছিল ইয়েমেনের দেওয়া ‘মোকা’ ঘূর্ণিঝড়ের নাম।
দ্বিতীয় তালিকার প্রথমে নাম রয়েছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর। চার নম্বরে রয়েছে ‘মিধিলি’। এই তালিকা আবার শেষ হবে ইয়েমেনের দেওয়া ‘দিতওয়া’ ঘূর্ণিঝড় দিয়ে।
দ্বিতীয় তালিকার প্রথমে নাম রয়েছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর। চার নম্বরে রয়েছে ‘মিধিলি’। এই তালিকা আবার শেষ হবে ইয়েমেনের দেওয়া ‘দিতওয়া’ ঘূর্ণিঝড় দিয়ে।
ভারত যে নামগুলি দিয়েছে সেগুলি হল— ‘গতি’, ‘তেজ’, ‘মুরাসু’, ‘আগ’, ‘ব্যোম’, ‘ঝড়’, ‘প্রবাহ’, ‘নীর’, ‘প্রভঞ্জন’, ‘ঘূর্ণি’, ‘অম্বুদ’, ‘জলধি’ এবং ‘ভেগা’।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা









