ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ৮:৪০:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

ঘূর্ণিঝড় সিয়েরায় বিপর্যস্ত ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ঘূর্ণিঝড় সিয়েরার আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রিটেন। রোববারের ঝড়ে পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়েছে। ট্রেন ও ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। বিমানের অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। অনেক স্থানে বন্যার সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি খেলাও স্থগিত করতে হয়েছে।

সিয়েরায় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৮০ মাইল অনেক উঁচু রাস্তার দোকানও পানির নিচে ডুবে গেছে। উত্তর ইংল্যান্ড সবচেয়ে বেশি বন্যার কবলে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

২৪০টিরও বেশি স্থানে বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ঘরের মধ্যে পানি ঢুকে গেছে। বাসিন্দারা দুর্বিষহ জীবনের মধ্যে পড়েছেন।

-জেডসি