ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৮:৪৮:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

চট্টগ্রামে একদিনে করোনায় শনাক্ত ৩৩

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০০ এএম, ১১ জুলাই ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৩ জন। শনাক্তের হার ২২ দশমিক ৭৫ শতাংশ। সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে ৬টি ল্যাবে ১৪৫টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩১ জন নগরের বাসিন্দা। বাকি দুই জন মিরসরাইয়ে বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৭৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ৮৮ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৫ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।