ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৪:৫৫:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

চট্টগ্রামে একদিনে করোনায় আক্রান্ত ৫৩

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৭ এএম, ৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামে একদিনে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬.৮২ শতাংশ। বৃহস্পতিবার (৭ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

জানা গেছে, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় ৩১৫টি নমুনা পরীক্ষা করে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৪৭ জন নগর এলাকার এবং ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৬০৭ জন। এর মধ্যে নগরে ৯২ হাজার ৯৫৮ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৬৪৯ জন। মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৫ জনের মধ্যে ৭৩৫ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।