ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ৫:০২:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

চট্টগ্রামে একদিনে ৭ জন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ১৭ আগস্ট ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩ দশমিক ১৮ শতাংশ। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ বুধবার পাঠানো  প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গতকাল ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর নয় ল্যাবরেটরিতে চট্টগ্রামের ২২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৭ জনই শহরের। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৬৮৮ জন। সংক্রমিতদের মধ্যে শহরের ৯৩ হাজার ৮০৪ ও গ্রামের ৩৪ হাজার ৮৮৪ জন। 

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ল্যাবরেটরি মেট্রোপলিটন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহরের ৩ জন জীবাণুবাহক চিহ্নিত হন। চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতাল ল্যাবে ৪টি নমুনার মধ্যে শহরের একটিতে করোনাভাইরাস পাওয়া যায়। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ২ জনের নমুনা পরীক্ষা করা হলে একটির পজিটিভ রেজাল্ট আসে। 

বেসরকারি পরীক্ষাগারগুলোর মধ্যে শেভরনে ৪৮ জনের নমুনায় শহরের একজন এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৮ জনের নমুনায় একজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।