চট্টগ্রামে কারখানা শ্রমিককে গণধর্ষণ, গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৬ এএম, ২৬ নভেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে সুতা তৈরি কারখানায় কাজ করা এক নারী শ্রমিককে (২৪) গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহিদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জাহিদ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।
তিনি বলেন, বুধবার রাতে এক নারীকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে ধর্ষণ করে তিন জন। এ ঘটনায় ওই নারী বৃহস্পতিবার বাদী হয়ে তিন জনের নামে মামলা করেছেন। মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে জাহিদ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। জাহিদ বিকেলে চট্টগ্রাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তিনি। এছাড়া ঘটনায় জড়িত অন্যদের নামও বলেছেন।
পুলিশ জানায়, বুধবার (২৪ নভেম্বর) রাতে ওই নারী সীতাকুণ্ডের একটি সুতা তৈরির কারখানা থেকে কাজ করে বাসায় যাচ্ছিলেন। তখন পূর্বপরিচিত তিন জন ওই নারীকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে মাইক্রোবাসে তুলে নেয়। বাসায় না নিয়ে তারা সাগর পাড়ে নিয়ে যায় ওই নারীকে। সেখানে ভুক্তভোগী নারীকে তারা ধর্ষণ করে। সেখান থেকে এসে ভুক্তভোগী নারী থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



