চট্টগ্রামে খেলতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ২০ জুন ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
চট্টগ্রামের লোহাগাড়ায় ১৬ ঘণ্টার ব্যবধানে পুকুরে ডুবে দুই শিশু প্রাণ হারিয়েছে। রোববার বিকেলে ও সোমবার বেলা ১১টার দিকে এ পুকুরে ডুবে দুই শিশু মারা যায়।
জানা যায়, সোমবার (১৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়ায় খেলতে গিয়ে পুকুরে নামে আবিদা তাবাচ্ছুম নামে দুই বছরের শিশু। এরপর সে পানিতে ডুবে মারা যায়। এর আগে রোববার বিকেলে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুমিরাঘোনা মিয়াজি পাড়ায় আবদুল্লাহ মোহাম্মদ সিয়াম নামের দুই বছর বয়সী আরেক শিশুর মৃত্যু হয়।
আবিদা ওই এলাকার সৌদি প্রবাসী ছগির আহমদের মেয়ে। অপর শিশু সিয়াম কুমিরাঘোনা মিয়াজি পাড়ার আবদুল রহিম সওদাগরের ছেলে।
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া বলেন, পুকুরের পানিতে ডুবে মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুইজনই একইভাবে মারা যায়। তারা খেলার সময় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পুকুরে ভাসতে দেখেন। এরপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল








