চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু, হাসপাতালে নতুন ১১৩ জন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার
প্রতীকী ছবি
ছয়দিন পর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এ অঞ্চলে ডেঙ্গুতে ২৬ জন মৃত্যুবরণ করলেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার নগরীর মাদারবাড়ি এলাকার আলম আরা বেগম নামে ৪৫ বছরের এক মহিলা জেনারেল হাসপাতালে মারা যান। তাকে ২৮ জুলাই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এর আগে সর্বশেষ ডেঙ্গু রোগীর মৃত্যু হয় ২৫ জুলাই। ওইদিন মাহেরিমা নামে নগরীর আকবর শাহ এলাকার এক কন্যাশিশুর মৃত্যু ঘটে।
এদিকে, নতুন করে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৩ ডেঙ্গু রোগী। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫৩ জন ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ৬০ জন। সরকারি হাসপাতালের ৫৩ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৯, জেনারেল হাসপাতালে ৭, ফৌজদারহাট বিআইটিআইডি’তে ২০ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৯ জনে। এদের ১ হাজার ৬৭৮ জন সরকারি হাসপাতালে এবং ১ হাজার ২১১ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৫৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬৩৬ জন।
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব


