ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২২:৫৮:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

চট্টগ্রামে প্রেমিকাকে খুনের পর প্রেমিকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৩ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকায় বিয়ের খবর শুনে প্রেমিকাকে হত্যা করে জয় বড়ুয়া নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

জয় বড়ুয়া, বড়ুয়া পাড়ার নিরেন্দ্র বড়ুয়ার ছেলে। হত্যার শিকার অন্নেষা চৌধুরী একই এলাকার রঞ্জিত চৌধুরীর মেয়ে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, দুজনই এবার এসএসসি পাশ করেছে। প্রায় দুই বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে আগামী ১০ মার্চ অন্নেষার বিয়ে ঠিক করে পরিবার। বিষয়টি জানতে পেরে রোববার (২৭ ফেব্রুয়ারি) মেয়েটিকে নিজ বাড়িতে ডেকে নেয় জয়।

তিনি আরও বলেন, রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জয় তার চাচার একটি পরিত্যক্ত বাড়িতে অন্নেষাকে নিয়ে যায়। এ সময় প্রথমে শ্বাসরোধে হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে গলায় ছুরিকাঘাত করে জয়। পরে নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনাটির ধরণ দেখে এটাই মনে হচ্ছে আপাতত। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। তবে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

পাহাড়তলী ইউনিয়নের বড়ুয়া পাড়ার ওয়ার্ডের সদস্য সালাউদ্দিন কাদের বলেন, এ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রেম সম্পর্কিত বিষয় নিয়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ তদন্ত করছে।