ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১:৫৮:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক লক্ষ্মীপুরের জয়ন্তী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ২৭ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুরের জয়ন্তী রায়। তিনি সদর উপজেলার পূর্ব বাঞ্চানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।

 চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন ও প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

পূর্ব বাঞ্চানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র দাস জানান, জয়ন্তী রায় আমার বিদ্যালয়ের গর্ব। বিদ্যালয়ের সকল কাজে তার আগ্রহ, উদ্দীপনা, দায়িত্ববোধ আমাকে মুগ্ধ করে। শিক্ষার্থীদের কাছে তিনি খুব জনপ্রিয়। যাচাই-বাছাই কমিটিকে ধন্যবাদ জানাই সঠিক শিক্ষক নির্বাচনের জন্য।

জয়ন্তী রায় ২০০৮ সালের ৮ জানুয়ারি চাকুরিতে যোগদান করেন। তিনি একাধারে সংগীত প্রশিক্ষক ও জেলা আবৃতি কেন্দ্রের সদস্য। এ ছাড়াও তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।