ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১০:১২:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

চতুর্থ দিন শেষে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

সুবিধাজনক অবস্থানে থেকে মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন শেষ করল সফরকারী বাংলাদেশ। ৫ উইকেট হারিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড লিড নিয়েছে ১৭ রানের।

বে-ওভালে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামে নিউজিল্যান্ড। দলীয় ২৯ রানে ১৪ করা টম ল্যাথামকে তাসকিন আহমেদ ও ৬৩ রানে ডেভন কনওয়েকে ফিরিয়ে দেন ইবাদত হোসেন। তৃতীয় উইকেটে প্রতরোধ গড়ে ৭৩ রান তোলেন রস টেইলর ও উইল ইয়াং। ৫৩তম ওভারে ৬৯ করা ইয়াং ও শুন্যতে নিকোলসকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন ইবাদত।

৫ উইকেটে ১৪৭ রান তুলে দিন শেষ করে কিউইরা। রস টেইলর অপরাজিত আছেন ৩৭ রানে।

এর আগে, তৃতীয় দিনের ৬ উইকেটে ৪০১ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৪৫৮ রানে অলআউট হয় বাংলাদেশ।