চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫২ এএম, ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে আমাদের সামনে চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ বিপ্লবের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান জানান তিনি।
বুধবার (৩০ মার্চ) রাতে কিশোরগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ আহ্বান জানান রাষ্ট্রপতি।
দেশের মোট জনসংখ্যার ৬৫ শতাংশের বয়স ৩৫ বছরের নিচে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিশাল এই যুব সম্প্রদায়কে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। যাতে তারা এ সুযোগ কাজে লাগিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।
এ সময় চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের পাশাপাশি বেরকারি উদ্যোক্তা, পেশাজীবীসহ সংলিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।
আবদুল হামিদ বলেন, তথ্য প্রযুক্তিতে বিশ্ববাজারে দীর্ঘমেয়াদি ও টেকসই অবস্থান তৈরি করতে হলে মৌলিক গবেষণা ও ইনোভেশনের বিকল্প নেই। সফটওয়্যারের পাশাপাশি হার্ডওয়্যার শিল্পের বিকাশে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বর্তমানে দেশে মোবাইল ফোন, টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য তৈরি হচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এসব শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিতে হবে। বিশেষ করে করোনা মহামারি ও ভূ-রাজনৈতিক কারণে ইলেকট্রনিক্সসহ বিভিন্ন শিল্পে মাইক্রোচিপের সংকট দেখা দিয়েছে। তাই বাংলাদেশে সেমি-কন্ডাক্টর শিল্পের বিকাশ ও এ খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জোর তৎপরতা চালানো প্রয়োজন।
কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. রফিকুল ইসলাম এসপিপি, জেলা প্রশাসক মো. শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ এলাকায় নির্মাণাধীন শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন রাষ্ট্রপতি। সেখানে মোনাজাতের পর কয়েকটি গাছের চারা রোপণ করেন তিনি। পাঁচ একর জায়গায় নির্মাণাধীন শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার প্রকল্প বাস্তবাস্তবায়ন করছে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড। সাততলা এ ট্রেনিং সেন্টার নির্মাণে খরচ হবে ৯৫ কোটি টাকা।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











