চবিতে ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে ৮ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আজ মঙ্গলবার (১৬ আগস্ট) থেকে শুরু হচ্ছে। চলবে ২৪ আগস্ট পর্যন্ত। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য দেওয়া হয়েছে আটটি নির্দেশনা।
সম্প্রতি নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া।
আজ মঙ্গলবার ‘এ’ ইউনিট, ১৯ আগস্ট ‘সি’ ইউনিট, ২০ আগস্ট ‘বি’ ইউনিট, ২২ আগস্ট ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৪ আগস্ট সকালে উপইউনিট বি-১ ও একই দিন বিকেলে ডি-১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের ভর্তি পরীক্ষায় আবেদন ফি জমা দিয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৫ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে ৪ হাজার ৮২৬টি। সেই হিসাবে এক আসনে লড়বেন ২৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
এর আগে ১৫ জুন আবেদন প্রক্রিয়া শুরু ও ৮ জুলাই শেষ হয়। এতে ১ লাখ ৫৯ হাজার ১০৪ শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে যারা আবেদন ফি জমা দিয়েছেন, তারাই ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।
পরীক্ষার্থী ও অভিভাবকদের মানতে হবে ৮ নির্দেশনা। নির্দেশনাগুলো—
১. প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে লগইন করে ভর্তি পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে থেকে নিজ নিজ আসনের অবস্থান জানতে পারবেন। আসন বিন্যাস দেখার আগে অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
২. প্রত্যেক পরীক্ষার্থীর ডাউনলোডকৃত দুই কপি প্রবেশপত্র, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি (প্রবেশপত্রে আঠা/পিন দিয়ে লাগিয়ে) ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ভর্তি পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।
৩. পরীক্ষার্থীরা পরীক্ষার হলে এফএক্স-১০০ বা এর নিচে সাধারণ মানের (মেমোরি অপশন ছাড়া) ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। পরীক্ষার হলে প্রার্থীর মুঠোফোন, ক্যালকুলেটর উইথ মেমোরি অপশন/সিম, ইলেকট্রনিক ডিভাইস-সংবলিত ঘড়ি ও কলম বা যেকোনো ধরনের ডিভাইস সঙ্গে রাখা নিষিদ্ধ।
৪. ক্যাম্পাসে আসা সব পরীক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সার্বক্ষণিক মাস্ক পরতে হবে।
৫. করোনা পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার্থীদের সঙ্গে একজনের বেশি অভিভাবক ক্যাম্পাসে আসতে পারবেন না।
৬. প্রশ্নপত্র ফাঁস–সংক্রান্ত বিষয়ে কারও কাছে কোনো অভিযোগ দৃষ্টিগোচর হলে তা প্রথম ও দ্বিতীয় শিফটে নির্ধারিত পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময়ের ন্যূনতম এক ঘণ্টা আগে প্রমাণাদিসহ সংশ্লিষ্ট ইউনিট কো-অর্ডিনেটরের কাছে লিখিত অভিযোগ করা যাবে। এ সময়ের পরে পরীক্ষা বা প্রশ্নপত্র–সংক্রান্ত কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।
৭. ভর্তি পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম দেখা গেলে তাৎক্ষণিকভাবে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
৮. নিরাপত্তার স্বার্থে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবককে তাঁদের জাতীয় পরিচয়পত্র অথবা নিজস্ব পরিচয়পত্র (যদি থাকে) সার্বক্ষণিক সঙ্গে রাখতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র





