চরম ব্যস্ততায় সময় কাটছে ফুটবলকন্যাদের
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ৯ জুলাই ২০২৫ বুধবার
চরম ব্যস্ততায় সময় কাটছে ফুটবলকন্যাদের
ইতিহাস গড়ে এই প্রথম এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন দেশের ফুটবল কন্যারা। প্রশংসায় ভাসছেন তারা। তবে খেলোয়াড়দের বিশ্রাম নেই। ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা সোমবার সকালে ভুটান চলে গেছেন দেশটির ঘরোয়া ফুটবলে খেলতে। ভুটান যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র ও রূপনা চাকমা।
এদিকে মাত্র একদিন বিশ্রামের পর মঙ্গলবার সকালে ফের মাঠে নেমেছেন আফঈদা খন্দকাররা। এবারের মিশন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। হাতে সময় নেই।
শুক্রবার কিংস অ্যারেনায় শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের শিরোপা ধরে রাখার লড়াই। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। গতবারের যুগ্ম-চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত। এবার ভারত খেলছে না এই টুর্নামেন্টে। বাংলাদেশ, ভুটান, নেপাল ও শ্রীলংকাকে নিয়ে হবে ডাবল লিগভিত্তিক এই প্রতিযোগিতা। ছয়টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।
মিয়ানমার জয় করে ইতিহাস গড়া দলের সিংহভাগ ফুটবলারই থাকছেন না এই দলে। অধিনায়ক আফঈদা খন্দকারের সঙ্গে মিয়ানমার সফর করে আসা অন্য যারা অনূর্ধ্ব-২০ দলে খেলবেন তারা হলেন-স্বপ্না রানী, মুনকি আক্তার, জয়নব বিবি রিতা, স্বর্ণা রানী মন্ডল, মিলি আক্তার, উমেলহা মারমা, নবিরণ বেগম ও মোসাম্মৎ সাগরিকা।
২৯ ফুটবলার নিয়ে অনূর্ধ্ব-২০ দলের অনুশীলন শুরু করবেন পিটার বাটলার। পাশাপাশি অনুশীলন চলবে অনূর্ধ্ব-১৭ দলেরও। সাফ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-২০ দল দ্বিতীয় ম্যাচ খেলবে ১৩ জুলাই নেপালের বিপক্ষে।
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী











