ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ১৩:৪৮:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে হীরার

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘বিশ্বসুন্দরী’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে দেশ-বিদেশের অসংখ্য র‍্যাম্পে দাপিয়ে বেড়ানো মডেল হীরা।  চয়নিকা চৌধুরীর পরিচালনায় এই সিনেমাতে চিত্রনায়ক সিয়ামের বিপরীতে অভিনয় করছেন এই সুন্দরী।

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৮-এর মাধ্যমে যাত্রা শুরুর পর থেকে র‍্যাম্প ও মডেলিংয়ে নিজের নাম সুপ্রতিষ্ঠিত করেন হীরা। টিভিসি, নাটকে অভিনয়, উপস্থাপনা করলেও বড় পর্দার অভিষেক মনের মতো কোনো চলচ্চিত্র দিয়েই শুরু করতে চেয়েছিলেন তিনি।

এই ক্ষেত্রে ‘বিশ্বসুন্দরী’ সবকিছু মিলিয়ে ১০-এ ১০ পাবার যোগ্য বলে মনে করেন হীরা। তিনি বলেন, এই সিনেমার প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ। যেমন আমি ‘ইমা’ নামের একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছি। চরিত্রের ব্যাপ্তি খুব বেশি না; তবে আমার চরিত্রটিকে ঘিরেই পুরো গল্পটি আবর্তিত হয়েছে। ‘ইমা’ না থাকলে ‘বিশ্বসুন্দরী’র ছবির অন্য চরিত্রগুলোর সম্পর্কই তৈরি হতো না।

দিদি (চয়নিকা চৌধুরী) যখন প্রথমদিন আমাকে এই চরিত্রটি সম্পর্কে বললেন, মুগ্ধ হয়েছিলাম। সিয়ামের সাথে কাজ করার অভিজ্ঞতাও ছিলো দারুণ। খুব দরদ আর পরিশ্রম যোগ করে সিয়াম ও অন্যরা সিনেমায় কাজ করেন। আশা করছি, দর্শক অনেকদিন পর মন ছুঁয়ে যাবার মতো একটি চলচ্চিত্র পাবেন।

এই চলচ্চিত্রে আরো দুইটি মূল চরিত্রে অভিনয় করেন চিত্রনায়িকা পরীমনি ও চম্পা। আরো আছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, সীমান্ত, সুজনসহ অনেকে। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ ডিসেম্বর মুক্তি পেতে পারে ‘বিশ্বসুন্দরী’।

-জেডসি