ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৫৮:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

চলতি মাসে আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২ নভেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

চলতি মাসে (নভেম্বর) বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। তবে, ঘূর্ণিঝড়টি মাসের কবে নাগাদ তৈরি হতে পারে, সে বিষয়ে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা।

পূর্বাভাসে বলা হয়, নভেম্বরে দেশে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ কমতে থাকবে।

এদিকে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, লঘুচাপের বিষয়ে কিছুটা নিশ্চিত হওয়া গেলেও ঘূর্ণিঝড়ের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, গত ২৪ অক্টোবরে ঘূর্ণিঝড় সিত্রাং উপকূলে আঘাত হানে। যার প্রভাবে বিভিন্ন জেলায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের ফলে ঘরবাড়ি, চিংড়ি ঘের, পুকুর ও কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।