চলন্ত ট্রেনে জন্ম হলো ফুটফুটে নবজাতকের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৪ পিএম, ৬ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ঈদের ছুটি শেষে ফেরার পথে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনে একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এক নারী।
শুক্রবার (৭ মে) দুপুর ১টার দিকে ট্রেনটি টাঙ্গাইলে পৌঁছালে প্রসূতির প্রসব বেদনা শুরু হয়। পরে ওই ট্রেনের যাত্রী এক নার্স ও অন্য নারীদের সহায়তায় প্রসূতির বাচ্চা প্রসব করানো হয়।
বর্তমানে মা ও শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবজাতক ও মা দুজনেই সুস্থ রয়েছেন বলে হাসপাতালের চিকিৎসরা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ট্রেনের কর্মকর্তা সূত্রে জানা যায়, নবজাতক জন্ম দেওয়া অন্তঃসত্ত্বা ওই নারীর নাম পারুল আক্তার। তিনি রাজশাহী গোদাগাড়ীর তার এক আত্মীয়ের বাড়ি থেকে ঢাকায় ফিরছিলেন। পথিমধ্যেই ট্রেনটি টাঙ্গাইলে পৌঁছালে প্রসব বেদনা শুরু হয় তার। তিনি বিচলিত হয়ে পড়েন। তবে পাশের সিটেই বসা ছিলেন দাউদকান্দির অ্যাপোলো প্লাস হাসপাতালের নার্স আলিফা সুলতানা সীমা। তার প্রচেষ্টায় চলন্ত ট্রেনেই ফুটফুটে পুত্রসন্তান প্রসব করেন পারুল।
বিকাল পৌনে ৩টায় কমলাপুর স্টেশনে নামেন তিনি। তখন খবর পেয়ে স্টেশনে তাকে গ্রহণ করেন তার স্বজনরা। এছাড়া কমলাপুর স্টেশন প্লাটফর্মে ছুটে আসেন রেলওয়ে হাসপাতালের চিকিৎসক রিপন দাস ও শওকত জামির। পরে মা ও নবজাতককে ঢামেক হাসপাতালে ভর্তি করান তারা।
চিকিৎসক রিপন দাস বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে আমরা খবর পেয়ে দ্রুত কমলাপুর রেলওয়ে স্টেশনে আসি। পরে মা ও নবজাতককে একটি অ্যাম্বুলেন্সযোগে ঢামেক হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি। মা ও নবজাতক সুস্থ রয়েছেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘আমিও শুক্রবার সিল্কসিটি ট্রেনের যাত্রী ছিলাম। তবে ওই প্রসূতি মা বাচ্চা প্রসবের আগেই পথিমধ্যেই আমি নেমে গেছি। যার কারণে ঘটনার প্রত্যক্ষদর্শী আমি হতে পারিনি।’
তিনি বলেন, ‘আমাদের দেশের অনেক মা সন্তান গর্ভধারণের সময়কাল ঠিকমতো হিসাব রাখেন না। ভাগ্যক্রমে ট্রেনে একজন নার্স ছিলেন। তিনি প্রসূতির বাচ্চা প্রসবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানতে পেরেছি।’
এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর সাগরদারি এক্সপ্রেসে সাবিনা ইয়াসমিন নামের এক প্রসূতি মা চলন্ত ট্রেনের মধ্যেই পুত্রসন্তান জন্ম দেন। ওইদিনও এক নার্সের সহযোগিতায় ওই প্রসূতি মা ট্রেনটি বাঘার আড়ানি এলাকায় পৌঁছামাত্র সন্তানের জন্ম দেন। পরে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ ওই নার্সকে সবংর্ধনা ও পুরস্কৃত করে। এছাড়া ওই নবজাতকের আজীবন ট্রেন ভ্রমণ ফ্রি করে দেওয়া হয়।
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক




