চলে গেলেন প্রথম নারী কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষ
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২৭ মার্চ ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
স্বাধীনতার দিবসেই না ফেরার দেশে চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম নারী কণ্ঠশিল্পী নমিতা ঘোষ। শুক্রবার (২৬ মার্চ) রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠেছিলেন নমিতা ঘোষ। এরপর আবারও গান শুরু করেন। সবশেষ ১২ মার্চ বাংলাদেশ টেলিভিশনের একটি আয়োজনে অংশ নিয়েছিলেন তিনি। দুদিনের ব্যবধানে ১৪ মার্চ থেকে জ্বর ও কাশি নিয়ে দুই হাসপাতাল ঘোরার পর তার করোনাভাইরাস শনাক্ত হয়।
আজগর আলী হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর কিছুদিন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা নেন। অবস্থার অবনতি হতে থাকলে তাকে পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ হাসপাতালেই ২৬ মার্চ রাতে শেষনিশ্বাস ত্যাগ করেন নমিতা ঘোষ।
নমিতা ঘোষ ছিলেন কণ্ঠযোদ্ধা। মাত্র ১৪ বছর বয়সেই ১৯৭১ সালে কণ্ঠ দিয়ে যুদ্ধ করেছিলেন তিনি। স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে প্রথম নারী শিল্পী হিসেবে নিয়মিত সংগীত পরিবেশন করেছেন।
ঢাকায় পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরু হলে ২৭ মার্চ রাতে বুড়িগঙ্গা পেরিয়ে কেরানীগঞ্জ দিয়ে কুমিল্লা হয়ে দুর্গম পথ পেরিয়ে আগরতলা পাড়ি দেন নমিতা ঘোষ। সেখানে মুক্তিযুদ্ধের সংগঠকদের সঙ্গে কাজ শুরু করেন। একটি প্রামাণ্যচিত্রে অংশ নেন নমিতা ঘোষ। যা ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শন হয়।
মে মাসে মায়ের সঙ্গে আগরতলা থেকে বিমানে করে কলকাতায় পৌঁছান নমিতা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম প্রেস সচিব, মুক্তিযুদ্ধের সংগঠক আমিনুল হক বাদশার উৎসাহে যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। সেখানে প্রথম নারী কণ্ঠশিল্পী হন নমিতা ঘোষ। নমিতার মা জসোদা ঘোষও রেডিওতে নিয়মিত সংগীত পরিবেশন করতেন।
-জেডসি
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ










