ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ২২:২৭:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

চলে গেলেন বলিউড তারকা নিম্মি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার

চলে গেলেন বলিউড তারকা নিম্মি

চলে গেলেন বলিউড তারকা নিম্মি

দর্শকমনে তার মুখ ভেসে ওঠে ‘জিয়া বেকরার হ্যায়’ কিংবা ‘বরসাত মে’ গানগুলির কথা বলতেই। দু’পাশে বিনুনি, কানে বড় হুপ, খোলা প্রান্তরে গাইছে একটি মেয়ে। রাজ কাপুরের প্রথম ‘আবিষ্কার’ অভিনেত্রী নিম্মি মারা গেলেন ৮৮ বছর বয়সে। সম্প্রতি মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

পঞ্চাশ এবং ষাটের দশকের বহু হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। তার নবাব বানু থেকে নিম্মি হয়ে ওঠার নেপথ্যে ছিলেন রাজ কাপুর।

শোনা যায়, ‘আন্দাজ়’ ছবির সেটে কিশোরী নিম্মিকে দেখেই তাকে ‘বরসাত’ ছবিতে নার্গিসের সঙ্গে সেকেন্ড লিড হিসেবে কাস্ট করেছিলেন রাজ কাপুর। ১৯৪৯ সালে মুক্তি পাওয়ার পরে রাতারাতি হিট হয়ে যায় ছবি, নজরে আসেন নিম্মিও। এর পরে ‘সাজ়া’, ‘আন’, ‘মেরে মেহবুব’-সহ বহু ছবিতে অভিনয় করেন তিনি। এসেছিল হলিউডের অফারও, যা ফিরিয়ে দেন অভিনেত্রী। বিয়ে করেছিলেন হিন্দি ছবির স্ক্রিনরাইটার এস আলি রাজাকে।

নিম্মির প্রয়াণে শোকপ্রকাশ করে টুইট করেছেন ঋষি কাপুর, মহেশ ভাট, দিলীপ কুমার, সায়রা বানুসহ অনেকেই।

ঋষি লিখেছেন, ‘নিম্মি আন্টি আরকে পরিবারেরই একজন ছিলেন। সেই শৈশবে খুব কাছে থেকে দেখিছি তাকে।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে তার শেষকৃত্য সম্পন্ন হয়।