চলে গেলেন মীনা কার্টুনের জনক রাম মোহন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার
চলে গেলেন মীনা কার্টুনের জনক রাম মোহন
বিশিষ্ট অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাতা রাম মোহন মারা গেছেন। তিনি বাংলাদেশে জনপ্রিয় ‘মীনা কার্টুন’-এর অন্যতম পরিচালক ও জনক। শুক্রবার ভারতের মুম্বাইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। ১৯৩১ সালে তিনি মাদ্রাজে জন্মগ্রহণ করেন।
পড়াশোনা করেছেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে। অ্যানিমেশন এক্সপ্রেসের ওয়েবসাইটে তার মৃত্যুর খবর প্রকাশিত হয়।
১৯৯১ থেকে ২০০১ সালের মধ্যে ‘মীনা’ কার্টুনের ১৬টি পর্ব পরিচালনা করেন তিনি। এই প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিল ইউনিসেফ ও বাংলাদেশের টুনবাংলা। এই সিরিজের জন্য ১৯৯৬ সালে কমিউনিকেশন আর্টস গিল্ডের হল অব ফেইম অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা লাভ করেন তিনি।
‘মীনা’ কার্টুন মূলত বাংলায় নির্মিত টিভি শো যা— ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি, পশতু, ফারসি ও পর্তুগিজ ভাষাতেও প্রচার হয়। এর মাধ্যমে অনেক দেশে ছড়িয়ে পড়ে রাম মোহনের নাম।
রাম মোহনের মৃত্যুতে ভারতের অ্যানিমেশন জগতে শোকের ছায়া নেমে এসেছে। এই শিল্পের অনেকেই শোক প্রকাশ করেছেন। স্মরণ করেছেন রাম মোহনের অবদান।
১৯৫৬ সালে ভারত সরকারের চলচ্চিত্র বিভাগের কার্টুন ফিল্ম ইউনিটে যোগ দিয়ে ক্যারিয়ার শুরু করেন রাম মোহন। ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেন মুম্বাই-ভিত্তিক অ্যানিমেশন কোম্পানি গ্রাফিতি মাল্টিমিডিয়া। ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও চিফ ক্রিয়েটিভ অফিসার ছিলেন তিনি। ২০০৬ সালে প্রতিষ্ঠা করেন ‘গ্রাফিতি স্কুল অব অ্যানিমেশন’।
ছোটো ও বড়ো দৈর্ঘ্যের বেশকিছু অ্যানিমেশন ছবি ও সিরিজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বি আর চোপড়ার ‘পতি পত্নী আউর ওহ’, সত্যজিৎ রায়ের ‘সাতরঞ্জ কি খিলাড়ি’, মৃণাল সেনের ‘ভুবন সোম’সহ বেশ কিছু চলচ্চিত্রে অ্যানিমেশনের কাজ করেন রাম মোহন।
তিনি তিনবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এ ছাড়া দেশটির চতুর্থ বেসামরিক সম্মাননা ‘পদ্ম শ্রী’ লাভ করেন তিনি।
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম







