চাঁদপুরে অর্ধশত গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৭ পিএম, ২৮ জুন ২০২৩ বুধবার
প্রতীকী ছবি
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুর জেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের মাধ্যমে আনুষ্ঠানিকতা পালন হচ্ছে। বৃষ্টির কারণে কিছুটা সময় বিলম্ব করে অধিকাংশ ঈদের নামাজের জামায়াত মসজিদে অনুষ্ঠিত হয়।
আজ বুধবার সকাল ৯টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় ফরিদগঞ্জ উপজেলার টোরামুন্সির হাট জামে মসজিদে। এতে ইমামতি করেন মাওলানা এএসএম রহমত উল্যাহ।
এর আগে সকাল সাড়ে ৮টায় হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবরা শরীফের পীর আরিফ চৌধুরী। সেখানে মাঠেই ঈদের নামাজে অংশগ্রহন করেন প্রায় ৪শতাধিক মুসল্লী।
এছাড়াও দরবার শরীফে পৃথক জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এতে ইমামতি করেন দরবার শরীফের পীর জাদা ড. মুফতি বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী। এই জামায়াতে অংশগ্রহন করেন ৫শতাধিক মুসল্লী। নামাজ আদায় শেষে দেশের সুখ ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। একই সাথে মুসল্লীরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন।
সাদ্রা দরবার শরীফে ঈদ জামাতে অংশগ্রহণকারী মুসল্লী আব্দুল্লাহ ও রহমান মিয়া জানান, বৃষ্টির কারণে একটু পরে হলেও খুবই সুন্দর পরিবেশে নামাজ আদায় করেছেন। আবহাওয়া অবস্থা পর্যবেক্ষণ করে তারা কোরবানির কাজ সম্পন্ন করবেন।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের মরহুম পীর আল্লামা শায়েখ মাওলানা ইসহাক (রহ) এর অনুসারীরা বিগত ৯৫ বছর ধরেই প্রথম চাঁদ দেখার ভিত্তিতে রোজা পালন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। পর্যায়ক্রমে চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় এই মতবাদের অনুসারী সংখ্যা বাড়ছে।
ঈদ উদযাপন করা গ্রামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মণিহার, বড়কূল, অলিপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বদরপুর, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাসারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মোহনপুর, এখলাশপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রাম। এছাড়াও এসব উপজেলার অনেক গ্রামের আংশিক মুসল্লীরা ঈদের নামাজ আদায় করেছেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







