চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
ভরা মৌসুমেও চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে আশানুরূপ ইলিশ ধরা না পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে। নদীতে ইলিশের উপস্থিতি কমে যাওয়ায় দেশের অন্যতম বৃহৎ ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটেও উল্লেখযোগ্যভাবে কমেছে মাছের সরবরাহ।
ইলিশের সরবরাহ কমার কারণ অনুসন্ধানে সোমবার (২০ জুলাই) চাঁদপুরে কাজ শুরু করেছে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক আনিসুর রহমানের নেতৃত্বে দলটি এ অনুসন্ধান করছে। দুপুরে দলটি জেলা মৎস্য অধিদপ্তরে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে। এ সময় জেলার জেলের সংখ্যা, সরকারি সহায়তা, প্রণোদনা, বিকল্প কর্মসংস্থান এবং ইলিশ কম পাওয়ার সম্ভাব্য কারণ সম্পর্কে তথ্য নেন।
চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, “চাঁদপুর নদীবেষ্টিত জেলা হওয়ায় এখানে জেলের সংখ্যা তুলনামূলক বেশি। তবে অবৈধ কারেন্ট জালের ব্যবহার, নদীদূষণ এবং মেঘনা নদীতে বিভিন্ন ডুবোচর জেগে ওঠায় ইলিশের স্বাভাবিক বিচরণ ব্যাহত হচ্ছে। এসব কারণ উৎপাদন কমে যাওয়ার পেছনে ভূমিকা রাখছে বলে আমরা মনে করি।” পরে বিশেষজ্ঞ দল চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ইলিশ ব্যবসায়ী, আড়তদার, জেলে ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন।
মাছ ব্যবসায়ীরা বলেন, অন্য বছর এ সময়ে প্রতিদিন এক হাজার থেকে দেড় হাজার মণ ইলিশ বাজারে আসত। এবার প্রতিদিন ১০০ মণ ইলিশও আসছে না। সরবরাহ কম থাকায় বেড়েছে দামও।
তারা বলেন, গত বছর এ সময়ে এক কেজি ওজনের ইলিশ এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকায় বিক্রি হলেও বর্তমানে একই আকারের ইলিশ বিক্রি হচ্ছে দু হাজার ৭০০ থেকে দু হাজার ৮০০ টাকায়।
চাঁদপুর মাছঘাটের ইলিশ ব্যবসায়ী ও মৎস্য বণিক সমিতির সভাপতি আবদুল বারী মানিক জমাদার বলেন, সরকার ইলিশ রক্ষায় দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। জাটকা সংরক্ষণ, মা ইলিশ রক্ষা, জেলেদের খাদ্যসহায়তা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বাস্তবে উৎপাদন বাড়ছে না। তাদের ধারণা, নানা কারণে সাগর থেকে পর্যাপ্ত ইলিশ নদীতে আসছে না। পাশাপাশি ইলিশের চাহিদাও আগের চেয়ে অনেক বেড়েছে। ফলে সরবরাহ কম থাকায় দামও কমছে না।
এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, নদীতে মৎস্যসম্পদ রক্ষার দায়িত্বে থাকা সংস্থাগুলোর কার্যক্রমে সুফল মিলছে না। বরং অনেক সময় জেলে ও ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এসব বিষয়ও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। বিশেষজ্ঞ দলের প্রধান আনিসুর রহমান বলেন, প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, আগের তুলনায় ইলিশের সরবরাহ কমেছে। বাজারে বড় ইলিশের তুলনায় ছোট ইলিশের সংখ্যা বেশি। তবে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।
তিনি বলেন, নদীর পরিবেশ, পানির প্রবাহ, মাছের চলাচলের পথ, প্রাকৃতিক পরিবর্তনসহ বিভিন্ন বিষয় বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা হবে। তথ্য-উপাত্ত পর্যালোচনার পর ইলিশের সরবরাহ কমার কারণ ও করণীয় বিষয়ে মৎস্য অধিদপ্তরের কাছে প্রতিবেদন দেওয়া হবে।
বাংলাদেশে ইলিশের উৎপাদন বাড়াতে ২০০৭ সাল থেকে জাটকা ও মা ইলিশ সংরক্ষণ কর্মসূচি চালু রয়েছে। এর আওতায় নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত জেলে পরিবারকে খাদ্যসহায়তা, প্রণোদনা ও বিকল্প আয়ের সুযোগ দেওয়া হচ্ছে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬








