ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ১৯:১৬:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন

চাকায় ওড়না পেঁচিয়ে প্রাথমিক শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ৩ ডিসেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শুক্লা রানী সেন (৩৮) নামে এক প্রাথমিক শিক্ষিকার মুত্যু হয়েছে।
শুক্রবার বিকালের দিকে উপজেলার মহারাজপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুক্লা রানী সেনের বাবা খোকন সেন বিষয়‌টি নিশ্চিত করেছেন।

নিহত শুক্লা রানী সেন মুকসুদপুর উপজেলার মহারাজপুর ক্লাস্টারের ১৮৭ নং পশ্চিম লোহাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকা।

নিহতের বাবা খোকন সেন জানান, বিকাল ৩টার দিকে তিন বছরের মেয়ে প্রাপ্তিকে ডাক্তার দেখানোর জন্য বনগ্রাম বাজার থেকে একটি অটোরিকশায় চড়ে মুকসুদপুর সদর হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় মহারাজপুর নামক স্থানে পৌঁছালে অটোরিকশার চাকায় শুক্লা রানীর ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে মুকসুদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।