ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ২২:৩২:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

চালককে গাড়ি উপহার দিলেন আনুশকা শেঠি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। সম্প্রতি মহৎ একটি কাজ করে প্রশংসায় ভাসছেন তিনি। প্রশংসা পাওয়ার কারণ হলো- তার গাড়ির চালকের জন্মদিনে একটি ১২ লাখ রুপির গাড়ি উপহার দিয়েছেন তিনি। আর এই খবরটি ছড়িয়েছে সবখানে। তবে শোনা যাচ্ছে অভিনেত্রী প্রায়ই এ ধরণের কাজ করেন। তার যেমন অঢেল সম্পদ তেমনি উদার মন।

আনুশকা নিজেও বিলাসবহুল গাড়ি চড়তে ভালোবাসেন। তার সংগ্রহে আছে টয়োটা করোলা থেকে দামি বিএমডব্লিউ।

শুধু গাড়ি নয়, আনুশকা যেখানে থাকেন সেই বাংলোটি নাকি চোখ ধাঁধানো। দাম ১২ কোটি রুপির বেশি। বিপুল সম্পত্তি থাকলেও আনুশকার ব্যবহার অত্যন্ত ভদ্র ও সাদাসিধে বলে জানা যায়।

আনুশকা নিজেও ভালো মানের অভিনেত্রী। তিনি তেলুগু ও তামিল ছবিতে কাজ করেন। ২০০৫ সালে তেলেগু ছবি ‘সুপার’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর একে একে সৃষ্টি করেছেন অসংখ্য জনপ্রিয় চরিত্র। বাহুবলী সিনেমার তার চরিত্র ছিল দেবসেনা। তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে আছে বিক্রমারকুডু, অরুন্ধতি, ভেধাম, সিঙ্গম, বাহুবলী ২, ভাগমাতি ইত্যাদি। তিনি ফিল্মফেয়ার পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন।

-জেডসি