চিকেন মাঞ্চুরিয়ান তৈরির রেসিপি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
ফ্রায়েড রাইসের সঙ্গে চিকেন মাঞ্চুরিয়ান খেতে বেশি ভালোলাগে। তৈরি করতে অনেকগুলো মসলা দরকার হয় ঠিকই, তবে সেগুলো বাড়িতেই থাকে। মুরগির বুকের মাংস দিয়ে তৈরি এই পদ তাই আপনি সহজেই তৈরি করতে পারবেন। চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক-
মেরিনেশনের জন্য যা লাগবে:
১টি মুরগির বুকের মাংস
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
গোল মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
সয়াসস- ১ টেবিল চামচ
ভিনেগার- ১/২ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার- ১/২ কাপ
ডিম- ১টি
লবণ- সামান্য।
গ্রেভির জন্য যা লাগবে:
আদা কুচি- ১ চা চামচ
রসুন কুচি- ১ চা চামচ
পেঁয়াজ কিউব- ২ টেবিল চামচ
ক্যাপসিকাম কিউব- (২/৩ রঙের) ১ কাপ
চিলি সস- ১ টেবিল চামচ
টমেটো কেচাপ- ৪ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ
চিনি- ১ টেবিল চামচ
লবণ- স্বাদমতো
কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ
তেল- ২ টেবিল চামচ
চিকেন স্টক- ১ কাপ।
ভাজার জন্য যা লাগবে
তেল- ১ কাপ।
যেভাবে তৈরি করবেন
মাংস একটু কিউব করে কেটে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর মেরিনেশনের সব উপকরণ একসঙ্গে মাখিয়ে রেখে দিন ১৫-২০ মিনিট। প্যানে তেল গরম করে তাতে মাংসের কিউবগুলো ছেড়ে অল্প আঁচে বাদামি করে ভেজে তুলে নিতে হবে। অন্য একটি প্যানে ২ টেবিল চামচ তেল গরম করুন। তাতে আদা-রসুন কুচি দিয়ে নেড়ে পেঁয়াজ কিউব ও ক্যাপসিকাম কিউবগুলো দিন। ২-৩ মিনিট ভাজার পর সয়া সস, টমেটো সস, চিলি সস, গোল মরিচ গুঁড়া, চিনি, লবণ ও চিকেন স্টক দিয়ে দিন। বলক উঠলে পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিন। নেড়েচেড়ে আবারও বলক উঠলে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিন। চুলার আঁচ বাড়িয়ে ৫ মিনিট রান্না করুন। এরপর নামিয়ে নিন।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

