চিত্রনায়িকা একার বিরুদ্ধে হাতিরঝিল থানায় দুই মামলা
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ১ আগস্ট ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার অভিনেত্রী একার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দুটি মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় চিত্রনায়িকা একার বিরুদ্ধে মামলা দুটি করা হয়।
গৃহকর্মী নির্যাতন আইনে প্রথম মামলাটির বাদী একার হাতে মারধরের শিকার হওয়া গৃহকর্মী হাজেরা বেগম। মাদক আইনে অপর মামলাটির বাদী পুলিশ।
রবিবার সকালে এই তথ্য নিশ্চিত করেন হাতিরঝিল থানার ডিউটি অফিসার হারুনুর রশীদ।
৩৫ বছর বয়সী গৃহকর্মী হাজেরা বেগমকে পিটিয়ে আহত করার ঘটনায় শনিবার সন্ধ্যায় নায়িকা একাকে রামপুরার পূর্ব উলনে অবস্থিত বন্ধু নিবাস বাসা থেকে আটক করে পুলিশ। এ সময় সেখান থেকে অর্ধেক বোতল মদ, পাঁচ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তবে মাদক উদ্ধারের ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন চিত্রনায়িকা একা। তার দাবি, গৃহকর্মী হাজেরাই তার ঘরে মাদক রেখে তাকে ফাঁসিয়ে দিয়েছে। নায়িকা বলেন, ‘মদ-গাঁজা-ইয়াবা তো দূরে থাক, আমি কোনোদিন সিগারেট পর্যন্ত ধরে দেখিনি।’
অন্যদিকে, গৃহকর্মী হাজেরা বেগম তার বয়ানে বলেছেন, একার বাসায় প্রায়ই বিভিন্ন মানুষ আসা-যাওয়া করে। কেউ বন্ধু পরিচয়ে, কেউ আবার ভাই পরিচয়ে। তারা সিগারেটের মধ্যে কী যেন ভরে খায়। হাজেরা বলেন, ‘আমি কোনো দিন সেগুলো জিজ্ঞেস করিনি।’
গৃহকর্মীকে হাজেরাকে যেভাবে আহত করেন একা
হাজেরার বয়ান অনুযায়ী, শনিবার দুপুর দুইটার দিকে রামপুরার পূর্ব উলন বন্ধু নিবাসে নিজের বাসায় তাকে সারাদিন কাজ করতে বলেন চিত্রনায়িকা একা। হাজেরা এর উত্তরে বলেন, ‘আমি তো অন্যের বাসায় কাজ করি। আমি একটু পরে এসে কাজ করে দিয়ে যাবো।’
এরপর রেগে গিয়ে হাজেরাকে বকাবকি করেন একা। বলেন, তোমাকে কাজ করে দিয়ে যেতে হবে। কথা না শুনলে বাসা থেকে বের করে দেন তাকে। পরে হাজেরা বলেন, ‘আমি আপনার কাছে যে ৫০০০ টাকা পাব, ওইটা দিয়ে দেন।’ টাকা চাওয়ায় একা ইট দিয়ে হাজেরার হাতে আঘাত করেন।
পরে তার চিৎকারে আশপাশের লোকজন ৯৯৯-এ কল করে পুলিশে খবর দেন। এরপর হাতিরঝিল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরিফ ঘটনাস্থলে এসে হাজেরাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
আহত গৃহকর্মী হাজেরা বেগমদের গ্রামের বাড়ি শেরপুর সদরের হরিণধরা গ্রামে। তিনি ওই গ্রামের রফিক মিয়ার স্ত্রী। ঢাকায় তিনি রামপুরা টিভি সেন্টারের পেছনে থাকেন। বিভিন্ন বাসায় কাজ করে তিনি জীবিকা নির্বাহ করেন।
-জেডসি
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










