চিন্তাধারাকে সরাসরি কথায় রূপান্তরের গবেষণায় সফলতা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
মানুষের চিন্তাধারাকে সরাসরি কথায় রূপান্তর করার পদ্ধতি বের হয়েছে। এ পদ্ধতি কেবল চিকিৎসা নয় বরং যোগাযোগের ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।
নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নায়ু-প্রকৌশলী বা নিউরো-ইঞ্জিনিয়াররা এ পদ্ধতি বের করেছেন। এ জন্য তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’র সহায়তা নিতে হয়েছে।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মরটিমার বি. জুকেরম্যান মাইন্ড ব্রেইন বিহেভিয়ার ইন্সটিটিউটে এ গবেষণা চালানো হয়। গবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তির মস্তিষ্কের তৎপরতা পর্যবেক্ষণ করা হয়েছে এবং এর ভিত্তিকে এআইকে অর্থবহ বাক্য তৈরির প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ সংক্রান্ত গবেষণা-পত্র প্রকাশ করেছে সায়েন্টিফিক জার্নাল।
গবেষকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে রোগ বা আঘাতজনিত কারণে সে সব রোগীর বাক-সক্ষমতা বাধাগ্রস্ত হয়েছে এ গবেষণার প্রথম সুফল পাবেন তারা।
এ গবেষণা-পত্র তৈরির সঙ্গে জড়িত ড. নিমা মেসগারানি বলেন, যথাযথ প্রযুক্তির মাধ্যমে এ ধরণের রোগীদের চিন্তাধারাকে কথায় প্রকাশ করা যাবে এবং যে কোনো শ্রোতা সে কথা শুনে বুঝতে পারবেন। এ গবেষণায় ভোকোডার নামে পরিচিত কম্পিউটার অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। কথা বলার জন্য কম্পিউটার এ অ্যালগরিদমের সহায়তায় নেয়।
অ্যামাজন ইকো এবং অ্যাপেল সিরি একই প্রযুক্তি ব্যবহার করে আমাদের প্রশ্নের জবাব দেয়।
এ গবেষণায় অন্যতম সহায়তাকারী ছিলেন লং আইল্যান্ডের নর্থওয়েল হেলথ নিউরোসায়েন্স ইন্সটিটিউটের নিউরোসার্জন ডা. অশেষ দিনেশ মেহতা। গবেষণা-পত্রের সহকারী লেখকও তিনি।
এ ক্ষেত্রে আগের যে কোনো গবেষণা থেকে কলাম্বিয়ার গবেষণা অনেক বেশি সফল হয়েছে। একে আরো উন্নত করার চেষ্টায় মেতে উঠেছেন গবেষকরা। সূত্র : পার্সটুডে
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






